—ছবি মুক্ত প্রভাত
বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, খুনি হাসিনা ভারত পালিয়ে প্রমাণ করেছে সে ভারতীয় দালাল। দেশের মানুষের ভোটাধীকার কেড়ে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে ভারতের স্বার্থে দেশ পরিচালনা করেছে।
দেশের টাকা পাচার করে ভারতে বসে সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আবারো জনগনের ভোটাধীকার কেড়ে নিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন আরো বলেন বিএনপি নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ খুনি হাসিনার হামলা, মামলা, জেল-জুলুম, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। মহান আল্লাহ সহায় হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। নতুন করে ষড়যন্ত্র করলে দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর দহপাড়ায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
গোলাম মো. সিরাজ দিনব্যাপী কালেরপাড়া ও এলাঙ্গী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এছাড়া প্রয়াত দলীয় নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, আব্দুল কাইয়ুম টগর, শাজাহান আলী, রকিবুল হাসান কাজল, আমান উল্লাহ, তারিক মোহাম্মদ সাদ্দাম বাবু, আতাউর রহমান পলাশ, নাজমুল হক, শফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আল আমিন, যুবদল নেতা আবু মুছা, বুলবুল আহমেদ মিঠু, মনিবুর রহমান, জাহিদুল ইসলাম মধু, শাহআলম, ধুনট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত রহমান জনি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক স্বপন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ, হাসান মাহমুদ অপূর্ব ও ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।