ইবিতে নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। রোববার (১৮ জুন) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি ড. আরমিন খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এবিএম জাকির হুসাইন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরশ চন্দ্র বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির সদস্য লোক ও প্রশাসন বিভাগের আয়েশা সিদ্দিকা মনি ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সাদিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।