রাজারহাটে স্টেশন ভবন ও পাটফর্ম নির্মাণের দাবিতে স্মারকলিপি
কুড়িগ্রামের রাজারহাটে নতুন রেলস্টেশন ভবন ও পাটফর্ম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রেল,নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে,স্বাধীনতার পর অপরিকল্পিত ভাবে নির্মিত জীর্ণশীর্ণ ভবনে খুড়িয়ে খুড়িয়ে চলছে রাজারহাট রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এছাড়া পাটফর্ম বিহীন রেলওয়ে
স্টেশনে অল্প বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
হাঁটু পানি ভেঙ্গে ট্রেনে উঠতে হয় যাত্রীদের। সবচেয়ে অসুবিধায় পড়তে হয় নারী শিশু ও বৃদ্ধ যাত্রীদের। এ বিষয়ে যাত্রী সাধারণের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে । এর প্রেক্ষিতে রাজারহাট রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি একাধিকবার চিঠি দিয়েও সাড়া না পাওয়ায় এই স্মারকলিপি প্রদানের আয়োজন করে।
এসময় রেল,নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কুড়িগ্রাম জেলা শাখার সংগঠনিক আরিফুল ইসলাম,উপজেলা সংগঠক আহসান হাবিব কুইক,মাসুদ রানা সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।