কেউ অনেক টাকার মালিক মানে সে সফল না: বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন
বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এই ধারনা সর্ববই ভুল। সম্পদে না যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত অর্জন করেছে তারাই সফল।
তিনি আরো বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে আমাদের চালিকা শক্তি। আমরা দেখেছি কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র ৮/৯ মাসে একটা সম্মান জনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা ধারা অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, সরকার কোরবানির পশুর চামড়া যাতে ন্যায্যদামে বিক্রি হয় সেজন্য নানা উদ্যোগ গ্রহন করে। বিশেষ করে এবছর চামড়া সংরক্ষণে সাড়ে সাত লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে সরকার। চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনা টাকা সরকারের ঈদের আগেই ছেড়ে দিয়েছে।
সোমবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, সোমবার সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সুন্দরবন ঘেষা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয় ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিজ্য উপদেষ্টা।
তিনি এ সময় বলেন, বিগত দিনে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে অস্থিরতা নৈরাজ্য কারণে জ্ঞান পিছনের দিকে চলে গিয়েছিল। নৈরাজ্য এবং সমস্ত রকম অন্যায়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল।
তিনি আরও বলেন, বায়তুল মোকাররমের মতো জায়গার খতিব পালিয়ে গেছে। সেখানে তো মানুষের জীবনে কোন প্রভাব বিস্তার করে না, সেটা ছিল সম্মান ইজ্জত এর জায়গা। কিন্তু তারপরও সেখান থেকে তিনি পালিয়ে গেছেন।
এদিকে অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মদ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মো. শামীম হোসেন প্রমুখ।