বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরীর সংবাদ সম্মেলন
সুবর্ণচর উপজেলার চরজুবিলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হক চৌধুরী সংবাদ মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৫ মে) বিকালবেলা চরমহি উদ্দিন বাজারে নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন বার বার কারা নির্যাতিত, ত্যাগী বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি চর মহি উদ্দিন অঞ্চলে মাত্র ১৪ জন লোক নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছি। আমি বিগত ১৫ বছরের উপরে ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি।
আমি ২৭ টি মামলার আসামী স্বৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে। বহু বার জেলে গিয়েছি বিএনপি করার কারণে। আমি শহীদ জিয়ার আদর্শের রাজনৈতি সাথে জড়িত, কোন অন্যায়, অনিয়ম, দখল বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী গঠিত কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই।
তবে সভাপতি হিসেবে দলের উন্নতি স্বার্থে এবং সাধারণ মানুষের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি বা সামাজিক সংগঠনের সাথে চলাফেরা করতে হয়েছে। তাই বলে আমি কখনো কোন অন্যায়, অনিয়মের সাথে জড়িত ছিলাম না। এখনো নাই এবং ভবিষ্যতে থাকবো না। রাজনৈতি আমার পেশা, রাজনৈতি করি নিজের উপার্জিত অর্থ দিয়ে, গণমানুষের জন্য। এটা নিয়ে থাকতে চাই।
সম্প্রতি কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে সোস্যাল মিডিয়াতে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য, বিচারপ্রার্থী এক নারীর সাথে আমার ফোনে অসামাজিক কর্মকান্ডের কথোপথন একটি অডিও ফাঁস হয়। প্রতিহিংসা মুলকভাবে কেউ আমার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, রমজান মাসে অচেনা একটি নম্বর থেকে এক নারী আমাকে ফোন করে তার মামলা সংক্রান্ত বিষয়টি জানান। ঠিক ঐ সময় আমি পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বাড়িতে অবস্থান করি।
সে আমাকে বলে মাইজদি চলেন, আমার পরিচিত কেউ আছেনি, জানতে চাই। তখন উত্তরে আমি বলি অনেকে আছে, একটা চেম্বারে বসবো। সে রাজি হয় নিরিবিলি কোন স্থানে বসতে , পরে আমি তাকে না করে দেই।
পুরো অডিওটি ক্লিপটি শুনলে আপনারা বুঝবেন প্রকৃত ঘটনা কি। তার সাথে কি কথা হয়েছে। অডিওর কিছু কিছু অংশে একাধিক বার ডাবল এডিট করা হয়েছে ষড়যন্ত্রের উদ্দেশ্যে। ঐ মহিলা আমাকে বলেছেন অডিওতে মাহবুবুল হক নেতা, আমি বলেছি অপরপ্রন্ত থেকে হ্যা। আমি অসুস্থ যেহেতু নামাজ পড়ে দোয়া করিয়েন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা সোহাগ, ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ অনেকে। মাহবুবুল হক চৌধুরী জানান, ১৫ বছর বিএনপি করার লোক পাইনি, দলীয় কর্মসূচি গুলো গুটি কয়েকজন কে নিয়ে সফল করেছি।
এখন ৫ আগস্টের পর প্রতিটি ঘরে ঘরে বিএনপির নেতা। আওয়ামী মধু খাওয়া অনেকে ভল্ট পাল্টিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে। আমি দলের হাই কমান্ডের নিকট আকুল আবেদন জানাচ্ছি , আমি অনিয়ম করলে আইন তদন্ত করে আপনারা আমার বিরুদ্ধে পদক্ষেপ নিন।