—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন সিনিয়র শিক্ষক সোলায়মান আলী।
মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে আয়োজনে ফুলেল সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি শিক্ষক উজ্জল কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, ধুনট সরকারি নাইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিস উদ্দিন, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আল আমিন, মাহমুদুল হাসান সুমন ও ছাত্রদল নেতা আলম হাসান।