—ছবি সংগৃহিত
মহেন্দ্র সিং ধোনি আরেকটু পরে ব্যাটিংয়ে নামলেই তো গল্প করার সুযোগ পেতেন নূর আহম্মেদ ও খলিল আহমেদ। পরবর্তী প্রজন্মের কাছে বলতে পারতেন—এক ম্যাচে ধোনির আগে ব্যাটিং করেছিলাম। বিশ্বাস না হলে স্কোরকার্ডটাও দেখিয়ে দিতেন। তখন বিম্বাস না করে উপায় কী!
ধোনি শেষ পর্যন্ত ব্যাট হাতে অবিশ্বাস্য কীর্তি গড়তে দেননি। নিজেই নেমে যান যান ৯ নম্বরে। ব্যাটিংটা যে এখনো পারেন, সেটির প্রমাণও রেখেছেন ২০তম ওভারে দুই ছক্কা মেরে।
অবশ্য শুধু তার কাজেই এসেছে এই রান। আইপিএলে চেন্নাইয়ের সর্বোচ্চ ৪৬৯৯ রানের মালিক হয়েছেন ধোনি।
ছাড়িয়ে গেছেন মি. আইপিএলখ্যাত সুরেশ রায়নার ৪৬৮৭ রান।