—ছবি সংগৃহিত
সিলেট শহরের গোপালগঞ্জের দিকে পথের দুপাশে মাঠের শর্ষেগুলো সব কাটা হয়ে গেছে। বেশির ভাগ মাঠই ফাঁকা-ধূলি, কয়াশা, ঘোলাটে রোদ,মেঘের ছায়া সব মিলিয়ে শূণ্য মাঠগুলো যেন খাঁ খাঁ করছে। এর মধ্যে কিছু মাঠে, পথের কোলে মাচায় চলছে সবুজের ফালি ফালি ছোঁয়া। কোনো কোনো মাঠে সূর্যমুখী ফুল ফুটেছে।
তবে সবুজের বেশির ভাগই শিমখেত। দেখতে দেখতে গোপালগঞ্জের লক্ষ্মণাবাদ চৌধুরী বাজারে গিয়ে ছায়ায় গাদা করে রাখা শিমগুলোকে বাছাই করছে কয়েকজন লোক। ঝুড়ি বোঝাই কের কেউ কেই শিম ও শিমের বিচি বিক্রি করছেন।