—ছবি মুক্ত প্রভাত
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকি ফাঁসি কর্মসূচি পালন করেছেন নিয়োগ প্রত্যাশীরা।
আজ শনিবার বেলা সাড়ি তিনটার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসীচ পালন করেন।
আন্দোলনকারীরা জানান, প্রতীকী ফাঁসি কর্মসূচিতে ছয়জন আন্দোলনকারী অংশ নেন। যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে তারা প্রতীকী নয়. ফাঁসির মাধ্যমে আত্মহুতি দেবেন।
প্রায় ঘন্টাব্যাপাী চলে তাদের এই কর্মসূচি। পরে বিকেলে সাড়ে চারটার দিকে র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা।