—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুহিয়া থানাধীন ০২নং আখানগর ইউনিয়ন শাখা বিএনপি'র সহ-সভাপতি মো: জবায়দুল হক চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র দলীয় সাংগঠনিক সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে এতদ্বারা বহিষ্কার করা হলো।
২৬ ফেব্রুয়ারী বুধাবর এক প্রেস রিলিজের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন বহিষ্কারাদেশ প্রদান করেন।
এই বহিষ্কারাদেশ অদ্য হতে কার্যকর হবে এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাঁর সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
বিদ্র:মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যাবেলা সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পরে আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জবায়দুল হক চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালান সাংবাদিক মামুনের ওপরে। ।
কোনকিছু বোঝার আগে হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরেন। একপর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে মাটিতে নুয়ে পরেন মামুন। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই বর্বর শারীরিক নির্যাতন।
রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল গেটে দোশিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে তাৎক্ষনিক বিক্ষোভ প্রতিবাদ করেন জেলায় কর্মরত সংবাকর্মীরা এসময় তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে দোষীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলার সংবাদকর্মীরা।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জবায়দুল হক চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম,সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি তারপরে তাকে পেটানো হয়েছে। তবে তার মাইড় কম হয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, একজন সাংবাদিকের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
ঠাকুরগোঁও অনলাইস জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির মামুনের উপর প্রতিবাদে বলেন ,নতুন বাংলাদেশ এটা আমাদের প্রত্যাশা না,আপনারা আমাদের কলমের মুখ চেপে ধরার চেষ্টা করবেননা এতে আমরা কঠোর পদক্ষেপ গ্রহন করবো । প্রশাসনের দৃষ্টি আকর্শন করে বলেন দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল হাসান চয়ন বলেন, সাংবাদিক মামুনের শরিরে আঘাত এর চিন্হ রয়েছে। গলায় দাগ রয়েছে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।