—ছবি সংগৃহিত
ঢাকা-রাজশাহী রুটে একটি যাত্রীবাহি চলন্ত বাসে শ্লীলতাহানি ও ডাকাতির ঘটনায় নাটোরের বাড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে তাকে থানার দায়িত্ব থেকে অবমুক্ত হয়ে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হতে বলা হয়েছে।
শুক্রবার(২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জ উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পায়নি বলে প্রতীয়মান হয়েছে। একারণে তাকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, ‘ওসির দায়িত্বে অবহেলার কারণে বিষয়টি ধীরে ধীরে জটিল আকার ধারণ করেছে। আজ বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শন করেছি। ঘটনাস্থল এলাকায় গিয়েছি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি ভুক্তভোগীদের সঙ্গেও যোগাযোগ করছি। আশা করছি দ্রুত সময়ের ভেতরে ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।’