—ছবি মুক্ত প্রভাত
মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্রাস ট্রানজিট কোম্পানি লিমিটেটের (এমটিসিএল) স্থায়ী কর্মীরা চাকরিবিধি চূড়ান্ত করতে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তাদের দাবি স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকিও দেন তারা।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয় ঢাকাবাসী মেট্রেলে সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ি থাকবে।
ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণের ব্যনারে ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও রহস্যজনকভাবে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনেরও বেশি দেশিবিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে মেট্রেরেল পরিচালনা ও রক্ষাণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
বিষয়টি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। দ্রুতই সমাধান হবে।
মুক্ত/আরআই