—ছবি মুক্ত প্রভাত
আগামী ১৭ফেব্রুয়ারী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির জনসভা সফল করার লক্ষে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বাদশাহ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা।
ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালানয় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপির নেতা কবির তালুকদার, ওসমান গণি, রেজাউল করিম দুলাল, বাদশাহ, সোলাইমান আলী সরকার, নজরুল ইসলাম, জাহাঙ্গীল আলম, সিদ্দিক হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, মহসীন আলী, আইয়ুব আলী, জিএম সম্রাট, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, মহিলা দল নেত্রী সারমিনি সুলতান দিপ্তী, ফেরদৌসি খাতুন, শ্রমিকদল নেতা শাহাদত হোসেন, রুহুল আমীন, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান ও তাঁতীদল নেতা আব্দুল আলীম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, বিএনপির নেতা মোশারফ হোসেন, শফিকুল ইসলাম শফি, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, বিপুল হাসান, রাজু আহম্মেদ, সুমন, শ্রমিকদল নেতা বনি আমিন, দুলাল শেখ, স্বেচ্ছাসেবকদল নেতা রানা, মহিলা দল নেত্রী স্বপ্না খাতুন, মৎস্যজীবি দল নেতা রনজু আহম্মেদ, ছাত্রদল নেতা জিয়া, শাহাদত হোসেন ও জুয়েল রানা প্রমুখ।