—ছবি মুক্ত প্রভাত
হঠাৎ জ্বলে উঠা আগুন,
এখন পুড়নো হয়ে বিভৎস রুপ ধারণ করেছে।
যে আগুনের দহন হৃদয়জুড়ে...
ক্রমেই সে উৎতাপ ছড়িয়ে পড়ছে মনের গহিনে।
পুড়ে খাক হওয়া হৃদয়ে...
বর্ষা ফিরলেও মেঘের গর্জন নেই
নেই অশ্রুশিক্ত কান্নার আওয়াজ।
গাছে গাছে কদমও ফোটেনি।
বসন্তের দক্ষিণ হাওয়ায় পাতা ঝরলেও,
উদাস দুপুরে কোকিলের ডাক শোনা যাচ্ছেনা।
রক্ত লাল শিমুল-পলাশও ফোটেনি।
তবুও অনুরাগ ভরা দৃষ্টি নিয়ে বার বার ফিরে আসছে,
তোমার বরষা, তোমার বসন্ত.....।
মো. রাশিদুল ইসলাম