বাড়িঘর ভাঙচুর
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় নওপাড়া গ্রামের তারাজুল ইসলাম ও শহিদুল ইসলাম মধ্যে ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা না হলে আদালতের দ্বারস্থ হন তারাজুল ইসলাম। বিষয়টি সুষ্ঠু ভাবে মীমাংসা না হওয়া পর্যন্ত আদালত ১৪৪ ধারা জারি করে। কিন্তু আদালতের হুকুম অমান্য করে সেখানে স্থাপনা নির্মাণ করে সাইফুল ইসলাম।
এতে তারাজুল ইসলামের পরিবারের লোকজন বাধা দিলে সাইফুল ইসলাম তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তারাজুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে এবং আলমারিতে থাকা দেড় লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এতে ভুক্তভোগী তারাজুল ইসলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে। এমতাবস্থায় তারা এর সুষ্ঠ বিচার দাবি করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুল ইসলাম জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।