''স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়'' প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি অফিসের উদ্যোগে পাবনার সাঁথিয়ায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (২২মে ২০২৩) উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সুজয় সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের, উজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম,সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ।