—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগড়ি ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিয়োগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিয়োগীতায় শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুপার আল আমিন ও আব্দুর রউফ।
এরপর বিকেল ৫টায় তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজেন পিঠা উৎসব ও প্রীতি সন্ধ্যা অনুষ্ঠানে উদ্বোধন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।