—ছবি মুক্ত প্রভাত
কালীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে আবু বক্কর সিদ্দিক ওরফে বুলি (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে গাছে উঠে ডাল কাটার একপর্যায়ে ডালের বাড়ি লেগে মাটিতে ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত শ্রমিক উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের আব্দুল জব্বার মোড়লের ছেলে। তিনি একই উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে আব্দুর রউফের বাড়িতে গাছের ডাল কাটার কাজ করছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ গাছের ডালের আঘাতে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।