—ছবি মুক্ত প্রভাত
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই প্রথম ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি টাকা। এই টাকা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫৮ হাজার কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
এনবিআরের পরিসংখ্যান বলছে, এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে শূন্য দশমিক ৯৯ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি টাকা। এই টাকা লক্ষ্যমাত্রার তুলনায় ৫৭ হাজার ৭২৪ কোটি কম।
লক্ষ্যমাত্রার তুলনায় কম আদায়ের ফলে রাজস্ব ঘাটতির জন্য বিগত সরকারের সময় নেওয়া অস্বাভাবিক বড় রাজস্ব লক্ষ্যমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছে, জুলাই-আগস্টে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা ও পরবর্তী মাসগুলোতে অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরাসহ জাতীয় রাজস্ব বোর্ডের ে(এনবিআর) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমে ধীরগতিও এর পেছনে দায়ী।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, গত সরকারের বাস্তবতা বিবেচনা না করেই বড় রাজস্বের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ডোর কারণে এখন প্রায় ৫৮ হাজার কোটি টাকার গ্যাপ দেখা যাচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে অর্থনীতে একটা প্রভাব পড়েছে।
তিনি বলেন, একদিকে ব্যবসায়ে গতি কম, অন্যদিকে মাঠ পর্যায়ে আদায়কারী অফিসগুলোর মধ্যে একটা গা-ছাড়া ভাব রয়েছে। এটিও রাজস্ব আদায়ে প্রত্যাশিত হতি না আসার অন্যতম কারণ।
মুক্ত/আরআই