—ছবি মুক্ত প্রভাত
ধুনট উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে মুক্তির সংগ্রামে ১৯৭১ সালে এদেশের মানুষ জীবন দিয়েছেন, জীবন বাজি রেখেছেন।
২০২৪ সালেও মুক্তির সংগ্রামে দেশের ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে এসেছিলেন। মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন এবং গণঅভ্যুথানের লক্ষ্য সমুন্নত রেখে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার নিশ্চিত করতে সকলকে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা আরও বক্তব্য রাখেন- ধুনট থানার ওসি সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম. গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও শিক্ষার্থী মুরাদ হাসান।
পরে জেলা প্রশাসক হোসনা আফরোজা পল্লী উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভূমিহীন এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় মাতৃকেন্দ্রে সুফলভোগী পরিবারের মাঝে ঋণের চেক ও নগদ অর্থ বিতরণ করেন।
মুক্ত /আরআই