-ছবি মুক্ত প্রভাত
জেলার মেলান্দহ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতার পারিবারিক হীন স্বার্থ চরিতার্থ করার ঘৃণ্য প্রয়াস থেকে রেহাই পায়নি সাংবাদিক নেতা।
স্ত্রীকে ব্যবহার করে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই'র জামালপুর প্রতিনিধি, হাফিজ রায়হান সাদা'কে মিথ্যা মামলায় আসামি করায় তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা৷
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক. এটিএন বাংলা এবং এটিএন নিউজ এর জামালপুর জেলা প্রতিনিধি লুৎফর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক সচেতন কণ্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, বাংলাভিশন চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি, জাহিদ হাবিব, বাংলার চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক. মোস্তফা মঞ্জু, মানব কণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, ইত্তেফাক সাংবাদিক হালিম দুলাল, সাংবাদিক আনোয়ার হোসেন, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি. মাহফুজুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুশান্ত কুমার, সদস্য সচিব নূর মোহাম্মদ, ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আজকের প্রতিবাদ সমাবেশে।
বক্তারা, সেচ্ছাসেবক লীগ নেতা শিপনের এ ষড়যন্ত্র ও তা স্ত্রী'র দায়েরকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার দাবি জানানো হয়।
অন্যথায়, বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ৷