—ছবি মুক্ত প্রভাত
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও গড়েয়া রোড ( মানব কল্যান) ট্রেনিং সেন্টারে এ আয়োজন করা হয়,এ সময় ৪ শতাধিক (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়,এছারাও শীতবস্ত্র নিতে আসা ব্যাক্তিদের যাতাআত ভাড়া বহন করেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স।
এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আরমান হোসেন, নির্বাহি পরিচালক রোফিকুল ইসলাম রোহান, জাহাঙ্গীর আলম,এনামুল হক,সাংবাদিক এম এ জুনাইদ কবির প্রমুখ।