নাহিদ রানা।-ফাইল ছবি
নাহিদ রানা ১৫০ কিমি গতিতে বল করেন। এমন গতিময় বোলার দুনিয়ায় খুব কমই আছে। সেই নাগিদ রানার ওপর দৃষ্টি পড়েছে শন টেইটের। চট্টগ্রামের সাথে তিনিও এবার বিপিএলে ফিরেছেন।
২০১৩ সালের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে বিপিএল খেলেছিলেন শন টেইট। এবার বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। তার সাথে ফিরেছেন টেরিটও।
তবে এবার আর আগের ভূমিকায় নয়। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার দায়িত্ব নিয়েছেন চিটাগাং কিংসের কোচের।
বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। তার ছয় দিন আগেই ঢাকায় এসে পৌঁছেছেন টেইট। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেকর্ডডেমি মাঠে দল নিয়ে নেমে ছিলেন অনুশীলনেও। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। বললেন চিটাগাং কিংসের সাথে নানা স্মৃতির কথা।
বাংলাদেশের গতিময় বোলার নাহিদ রানার প্রসঙ্গে উঠার পর টেইট বললেন - তাকে আমি টেলিভিশনে দেখেছি পাকিস্তানের বিপক্ষে খেলার সময়। এর আগে তার সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না। তবে অবাক হয়েছি সে ১৫০ কিমি গতিতে বল করে। দুনিয়াতে এমন গতিময় বলার খুব কমই আছে। তাই বাংলাদেশের উচিত পেশার নাহিদ রানার যত্ন নেয়া।
নাহিদ রানার গতির দিকে শুধু শন টেইটের নজরই পড়েনি। নজর পড়েছে পুরো বিশ্ব ক্রিকেটের।
বিস্তারিত আসছে...