—ছবি মুক্ত প্রভাত
কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার জু সাং লি এর অধীনে তায়কোয়ানদো ক্রীড়ার উচ্চতর প্রশিক্ষণ শেষ হয়েছে। রাজশাহী নগরীতে ১৫ ডিসেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হয়ে ২২ডিসেম্বর শেষহয়।বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন অনুমোদিত রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন ৭ দিনের এই প্রশিক্ষণ আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হলো।
রাজশাহীর প্রাণকেন্দ্র উপশহর এলাকার শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন, মোঃ মোজাফফর হোসেন বুলু (সাধারণ সম্পাদক- রাজশাহী তায়কোয়ানদো দোজাং ও সহ-সভাপতি-রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন), আন্তর্জাতিক কোরিয়ান কোচ মাস্টার জু সাং লি (কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ৮ম ড্যান, দক্ষিন কোরিয়া), অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. মোসা: শাহনাজ পারভীন প্রফেসর ও সভাপতি —ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. মো. একরামুল ইসলাম প্রফেসর ফার্মেসি বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উপস্থিত ছিলেন মুমিত হাসান (সাধারণ সম্পাদক- রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন ও যুগ্ম সাধারণ সম্পাদক - বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এছাড়াও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর ১৫০ এর ও বেশি প্রশিক্ষনার্থীসহ সম্মানিত অভিভাবকগণ।
অনুষ্ঠান শেষে কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার জু সাং লি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন রাজশাহীকে কেন্দ্র করে অসাধারণ তায়কোয়ানদো উন্নয়ন পরিকল্পনা শুরু করেছে বলে আমি আজ রাজশাহীতে এসেছি এবং আপনাদের প্রশিক্ষণ দিয়েছি। আমি চাই বাংলাদেশের তায়কোয়ানদো খেলোয়াড়রা বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন ও পদক জয় এর মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনুক।’