—ছবি সংগৃহিত
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করেনা।
গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি এসব কথা বলেন। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর।
গত সোমবার বিক্রম মিশ্রি ঢাকা সফর করেছেন। সফরে তিনি বাংলাদেশর পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এছাড়া বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্টট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। তার ঢাকা সফর নিয়ে বিক্রম মিশ্রি গতকাল ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন।
ওই ব্রিফিংয়ের সময় বিক্রম মিশ্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নিয়ে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন।
মুক্ত/আরআই