ভারতের অসহায়ত্ব পরাজয়; বাংলাদেশের ঘরে দ্বিতীয় এশিয়া কাপ
চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের অধ্যায়। তবে বাংলাদেশের কাছে তাদের অসহায়ত্ব পরাজয়ে বেশ নজর কেড়েছে দুবাইয়ে অনুষ্ঠিত্ব হওয়া এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।
৫৯ রানের বড় ব্যবধানে জয় আসে আজিজুল হক হাকিমের বাংলাদেশ অনূধর্ব-১৯ দলের। প্রতিপক্ষ ভারতকে অনায়েশেই হারিয়েছে অনূধর্ব-১৯ দলের টাইগার বাহিনীরা। গেল বছর স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এবার ভারতের সামনে ১৯৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।

ভারতীয় উইকেট নেওয়ার পর উদযাপন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল
প্রথমে টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হয়। দলীয় সংগ্রহ ছিল ১৯৮ রান। ছোট লক্ষ্য হলেও এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায়। ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। আয়ুশ মাহাত্রী ১, বৈভব সূর্যবংশী ৯ , আন্দ্রে সিধার্থ ২০ রান করে সাজঘরে ফিরে যান। কার্তিয়া এবং অধিনায়ক মোহাম্মদ আমান দুজন মিলে চাপ সামল দেওয়া চেষ্টা করেন।
তবে দলীয় ৭৩ রানে ৪৩ বলে ২১ রান করে আউট হন কার্তিয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। হারভাংস পাংগালিয়া ৬, কিরণ চোরমেল ১ ও রানের খাতা খোলার আগেই ফিরে যান নিখিল কুমার।
বাংলাদেশী পেসারদের দাপটে ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রান। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারত। দলের পক্ষে রিজান হোসেন করেন সর্বোচ্চ ৬৫ বলে ৪৭ রান। শিহাব জেমস ৬৭ বলে ৪৯ এবং ফরিদ হাসান করেন ৪৯ বলে ৩৯ রান।