—ছবি সংগৃহিত
ভারতের আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিণ প্রাঙ্গণে হামলা ও ভাংচুরের ঘটনায় তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হামলার সাথে জড়িত থাকার অপরাধে ৭জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গতকাল সোমবার (২ডিসেম্বর) এই হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুঃখজনক ও উদ্বেগের। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।
হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সমর্থকরা ওই হামলায় চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এসময় বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়।
মুক্ত/আরআই