—ছবি সংগৃহিত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইয়াইহ রজিউন)। আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মতিয়া চৌধুরীরর মৃত্যুর বিষয়টি মুক্ত প্রভাতকে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
মতিয়া চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ বুধবার তার মৃত্যু হয়।
বাংলাদেশের রাজনীতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত ছিলেন মতিয়া চৌধুরী। তার জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বামপন্থি রাজনীতি দিয়ে মতিয়া চৌধুরীর রানৈতিক জীবন শুরু হয়। ১৯৬০ এর দশেকে পাকিন্তানের সামরিক স্বৈরাশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন সংগ্রাম শুরু হয়, ওই আন্দোলনে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেসময় ৪বার কারাবরণ করেন এই নেত্রী। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিচত হয়েছিলেন তিনি।
স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এপর থেকে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে ছিলেন।