চাষীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে রবি মৌসুমে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিতে নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর চাষীদের মধ্যে এক বিঘা করে জমি আবাদের জন্য ইউনিয়ন ভেদে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, অড়হর, মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছ। প্রত্যেক চাষীকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হয়েছ। আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন চাষীকে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।