ই-পেপার |
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ |
muktoprovat
3
সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

ব্যক্তিগত গাড়ির পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় অফিস থেকে নেন ‘তাঁত বোর্ডের চেয়ারম্যান’

তাঁত বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে যত অভিযোগ: অপসারণ চেয়ে সারা দেশে চলছে বিক্ষোভ
 এইচ মোনায়েম খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫৫
 এইচ মোনায়েম খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫৫

বাংলাদেশ তাঁত বোর্ডের (বাতাঁবো) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেনের অপসরাণ চেয়ে সিরাজগঞ্জসহ সারাদেশে চলছে মানব বন্ধন ও বিক্ষোভ।

গত বছরের জুলাইয়ে নিয়োগ পাওয়ার পর এক বছরে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ লুট করার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

অর্থের বিনিময়ে তাঁত বোর্ডে বিভিন্ন পর্যায়ে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগও করেছেন তাঁত বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

মাহমুদ হোসেনের বিরুদ্ধে অন্য যেসব অভিযোগ কর্মকর্তা-কর্মচারীরা এনেছেন—সেগুলোর মধ্যে, অনুমোদিত প্রাপ্য সরকারি সুবিধা-সম্পর্কিত বিধি লঙ্ঘন করে তিনি ওই প্রতিষ্ঠানের মোট দুটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৫-৫০৪২, গ-৪৩৮৫৬৫ ও গ-৪৭-৭৫২৩) ও দুজন গাড়িচালককে (হানিফ ও লিপু রেমা) নিজের দাপ্তরিক, ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করে আসছেন। সরকারি দুটি গাড়ি ছাড়াও একটি ব্যক্তিগত গাড়ির পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় তিনি বাতাঁবো থেকে নিয়ে থাকেন।

এখন তিনি বাতাঁবোর আওতাধীন নরসিংদী জেলায় পরিচালিত বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বস্ত্র অধিদপ্তরের অধীনে দিয়ে দিতে অপচেষ্টা করছেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অভিযোগ করেছেন, মাহমুদ হোসেন ব্যক্তিগত স্বার্থে এই উদ্যোগ বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন। বাতাঁবোতে তাকে নিয়োগকারী সরকারের পতন হলেও কমেনি তার দম্ভ ও প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী অপতৎপরতা। মাহমুদ হোসেন সর্বশেষ গত ৫ অক্টোবর নরসিংদীতে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সভায় সবার সামনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে তেড়ে ওঠেন। এ সময় ওই সভায় উপস্থিত ছিলেন খোদ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ও সচিব মো. আব্দুর রউফ।

—ছবি মুক্ত প্রভাত

এসব অভিযোগের পাহাড় জমা হওয়ার প্রেক্ষাপটে মাহমুদ হোসেনের অপসারণ দাবিতে বাতাঁবোর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, তাঁত শিল্পের মালিকরা এবং তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকরা সিরাজগঞ্জ, টাংগাইল, কুষ্টিয়া, ঢাকা ও নরসিংদীতে গত মঙ্গলবার  থেকে শনিবার চতুর্থ দিনের মতো পৃথক পৃথক বিক্ষোভ করেছেন। 

অভিযোগের ব্যাপারে জানতে গত ৯ অক্টোবর কারওয়ান বাজারে বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান কার্যালয়ে গিয়ে মো. মাহমুদ হোসেনের সাক্ষাৎ পাওয়া যায়নি। কর্মচারীরা জানান, তিনি ৫ অক্টোবরের পর অফিসে আসছেন না। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। তার অফিস থেকে জানানো হয়, মন্ত্রণালয় থেকে তার খোঁজ করা হচ্ছে; কিন্তু ফোন নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। 

মাহমুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বুধবার সাংবাদিকদের বলেন, ‘বাতাঁবো কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলকে আমি গত মঙ্গলবার ডেকেছিলাম। মাহমুদ হোসেনের পদ ছোট হলেও তিনি আমাদের সিনিয়র কর্মকর্তা। তার চাকরির মেয়াদ আছে আর অল্প কিছুদিন। এ বিবেচনায় আমি বাতাঁবো কর্মকর্তাদের দুটি অপশন দিয়েছি। তার একটি হলো মিলেমিশে মাহমুদ হোসেনকে নিয়ে থাকা। অন্যটি হলো সেটা করতে না পারলে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা বা সরিয়ে নিয়ে আসা। কোনটি তারা চান তা আমাকে জানাতে বলেছি।’

জানা গেছে, ২০২৩ সালের ৮ জুলাই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেনকে বাতাঁবোর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্ট হয়ে চাকরির শেষ বছরে এসে তিনি এই নিয়োগ পান। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বাতাঁবো চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি বিভিন্ন মেয়াদে গোপালগঞ্জ ও মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের সঙ্গে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৩ আগস্ট অনুষ্ঠিত বাতাঁবোর মাসিক সমন্বয় সভায় উপস্থিত অন্যদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও

অপসারণচেওয়ারম্যানতাঁত

সর্বশেষ

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি ঘিরে বিতর্ক: নেইমারের রাজত্বে কি ভাগ বসাচ্ছেন ভিনিসিয়ুস?

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি করছে না ইরান

এই বিভাগের আরও খবর

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

সুবর্ণচরে ভিজিএফের চাল চেয়ে জুতাপেটার শিকার নারী! কাঠগড়ায় ইউপি সদস্য

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

হাতিয়ায় মেঘনার তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজির কোরাল! এলাকায় হুলুস্থুল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

উল্লাপাড়ায় দুস্থরা পেলেন ঈদ উপহারের চাল

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->