ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে চার লাখ নকল বিড়িসহ আটক ১

মুক্ত প্রভাত অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ১২:৫৪
মুক্ত প্রভাত অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ১২:৫৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকায় অভিযান চালিয়ে চার লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে কুষ্টিয়া দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি), বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় অভিযুক্ত নসিমন চালককে আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে।

দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নসিমনে করে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি), বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকায় অভিযান ও তল্লাশি চালায়।

এসময় একটি ইঞ্জিন চালিত নসিমন থেকে ১৫ বস্তায় চার লাখ (৪,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। অভিযানকালে নসিমন চালক ইমারুলকে (৫৫) আটক করা হয়। অভিযানে জব্দকৃত নকল আকিজ বিড়ি প্রথমে বিজিবি ক্যাম্প এবং পরবর্তীতে দৌলতপুর থানায় পাঠানো হয়।

অভিযান শেষে চালক ইমারুল (৫৫) এবং নকল বিড়ির মালিক কাবিল মোল্লার (৪০) বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। আটককৃত আসামী ইমারুলকে আদালতে হাজির করা হয়েছে।

দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এবং বিজিবির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানান, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়িসহ একটি নসিমন জব্দ করা হয়েছে। নসিমন চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কুষ্টিয়াবিজিবিআটকবিড়ি

সর্বশেষ

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এই বিভাগের আরও খবর

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->