ই-পেপার |
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা

বাংলাদেশের বোলিংদের ওপর চড়াও হয়েছেন ভারতের ব্যাটাররা

খেলা প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০১:৪৫
খেলা প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০১:৪৫

ভারতীয় ব্যাটসম্যানরা যা শুরু করেছিলেন, দেখে মনে হচ্ছিল টিভিতে সরাসরি কোনো টেস্ট ম্যাচ নয়,  টি-টেন ম্যাচের হাইলাইটস চলছে!

শুরুর দিকে বেধড়ক পিটুনি খাওয়ার পর অবশ্য বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন। সাকিব-মিরাজ-হাসানরা অল্প সময়ের মধ্যে তুলে নিয়েছিলেন ৪ উইকেট।

তবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে বিরাট কোহলি ও লোকেশ রাহুল আবারও মারমুখী ব্যাটিং করে গেছেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে বাংলাদেশের চেয়ে ৫২ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ভারত। 

তবে কানপুর টেস্টের চতুর্থ দিনে আজ বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে এরই মধ্যে নয়টি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে স্বাগতিকেরা। বিশ্ব রেকর্ডের শুরুটা হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সৌজন্যে। পরের ৮টি হয়েছে দলীয়ভাবে।

ইনিংসে নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন রোহিত। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে চতুর্থবার। তবে রোহিতই একমাত্র ওপেনার, যিনি মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন।

নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলে পেসারকে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যানও রোহিত। ৬ মাস পর টেস্ট খেলতে নামা খালেদ আহমেদের প্রথম বলটি লং অনের ওপর দিয়ে ওড়ান ‘হিটম্যান’, পরের ছক্কাটি মারেন ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে।

টেস্টে মুখোমুখি হওয়া প্রথম ২বলেই ছক্কা

ব্যাটসম্যান দল ভেন্যু সাল
ফোফি উইলিয়ামস ওয়েস্ট ইন্ডিজ ব্রিজটাউন  ১৯৪৮
শচীন টেন্ডুলকার ভারত  চেন্নাই ২০১৩
উমেশ যাদব ভারত  রাঁচি  ২০১৯
রোহিত শর্মা  ভারত কানপুর ২০২৪

এই কীর্তি গড়া অন্য তিনজন ওয়েস্ট ইন্ডিজের ফোফি উইলিয়ামস এবং ভারতের শচীন টেন্ডুলকার ও উমেশ যাদব। চারবারই ব্যাটসম্যানরা ছিলেন স্বাগতিক দলের।

তবে তিনটি ঘটনা এই শতাব্দীর—কানপুরে আজ রোহিতের আগে ২০১৯ সালে রাঁচি টেস্টে উমেশ যাদব প্রথম দুই বলেই ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জর্জ লিন্ডার ওভারে। ২০১৩ সালে চেন্নাই টেস্টে টেন্ডুলকার মেরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নাথান লায়নের বলে।

ফোফি উইলিয়ামস এই কীর্তি গড়েন ১৯৪৮ সালে ব্রিজটাউন টেস্টে। বোলার ছিলেন ইংল্যান্ডের জিম লেকার।

সেই লেকার, যিনি ৪ বছর পর টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেটই নিয়েছিলেন। উইলিয়ামস-লেকার দুজনই অনেক আগেই ওপারে পাড়ি জমিয়েছেন।  

ভারতের পরের আটটি বিশ্ব রেকর্ড অদূর ভবিষ্যতে কোনো দল ভাঙতে পারবে বলে মনে হয় না। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—সব রেকর্ড এখন ভারতের দখলে।

এ ছাড়া টেস্টে যেকোনো উইকেটে ৫০ ছাড়ানো দ্রুততম জুটি, এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা ও পূর্ণাঙ্গ ইনিংসে সর্বোচ্চ রান রেট—এই রেকর্ডগুলোতে এখন সবার ওপরে ভারতের নাম।

ভারতবাংলাদেশক্রিকেট

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->