মেহেদি রাঙা হাত পিছনে বাঁধা যুবতীর মরদেহ ভাসছে তিস্তায়!
লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভাসছে মেহেদি রাঙা হাত পিছন দিক থেকে বাঁধা যুবতীর মরদেহ। রোববার(২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তার নদীর চরে আটকে গেছে এক যুবতীর(৩০) মরদেহ। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তার পরিচয় সনাক্ত করতে না পারলেও ধারনা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে আই লাভ ইউ। দুই হাট পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরহিতা এ যুবতীর মুখ এসিড দিয়ে ঝলসে দেয়া। ধারনা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে তার পরিচয় সনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।