ই-পেপার |
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ |
muktoprovat
3
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষকের ভেতর থেকে ট্রেজারার নিয়োগের দাবি

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষকের ভেতর থেকে ট্রেজারার নিয়োগের দাবি

সোনাইমুড়ীতে আসামির লাকড়ির ঘরে মিলল এলজি ও কার্তুজ, পলাতক আসামি

সোনাইমুড়ীতে আসামির লাকড়ির ঘরে মিলল এলজি ও কার্তুজ, পলাতক আসামি

অনুমতি নেই, রায়গঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ 'মিনি পেট্রোল পাম্প'

অনুমতি নেই, রায়গঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ 'মিনি পেট্রোল পাম্প'

বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

'প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়া হবে'

'প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়া হবে'

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা

জাদেজাকে ফেরালেন তাসকিন, দিনের শুরুতেই বাংলাদেশের সাফল্য

খেলা প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০
খেলা প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০

জাদেজাকে ফেরালেন তাসকিন, দিনের শুরুতেই বাংলাদেশের সাফল্য

দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পেল বাংলাদেশ দল। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন রবীন্দ্র জাদেজা।

নতুন রণকৌশল নিয়ে মাঠে বাংলাদেশ

বলা হচ্ছে চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলার কথা। সকাল আর বিকেলের চিত্র পুরো ভিন্ন। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল ফিল্ডিং নেওয়ার পর দ্রুতই তাঁর মুখে হাসি ফোটান বোলাররা।

১০ ওভারের মধ্যে ভারতের ৩ উইকেট ফেলে দেয় বাংলাদেশ। ১৪৪ রানে তারা হারায় ৬ উইকেট। দিনের পরের অংশটা ভারতের। সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ভারত।

সকাল ও বিকেলের এই ভিন্ন চিত্র কেন—এটা দিনের খেলা শেষে ব্যাখ্যা করেছেন রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলির উইকেট নিয়ে ভারতকে ৩ উইকেটে ৩৪ রান বানিয়ে ফেলা বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

হাসান এ বিষয়ে প্রথমে বলেছেন, ‘আমার মনে হয়, সকালের দিকে উইকেটে কিছু সিম মুভমেন্ট ছিল। পরে ধীরে ধীরে উইকেট সেটেল হয়ে গেছে।

বল ভালোভাবে ব্যাটে এসেছে। তবু শেষ দিকে আমি কিছু মুভমেন্ট পেয়েছি। আশা করি, কালকে (আজ) আমরা সুযোগ তৈরি করতে পারব।’

হাসান এরপর দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের করণীয় নিয়ে কথা বলেন। সেখানে ফুটে উঠেছে বাংলাদেশের দ্বিতীয় দিনের রণকৌশলও, ‘সকালের দিকে আমরা দাপট দেখাচ্ছিলাম। উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করছে কীভাবে বাউন্ডারি না দিয়ে বোলিং করা যায়।

একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে। এখন ওই দিকে চলে গেছে। এটাই ক্রিকেট। যেকোনো কিছু হতে পারে এখন। কালকে (আজ) সকালে আবার আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন রান চেক দিয়ে বোলিং করতে পারি।’

হাসান এরপর যোগ করেন, ‘আমার মনে হয়, আরেকটু বাউন্ডারি কম খাওয়ার মতো বোলিং করা দরকার ছিল। আরেকটু গুছিয়ে বোলিং করতে পারলে রান আরেকটু কম হতো। তবে চেষ্টা করছি, যেন আরেকটু গুছিয়ে বোলিং করা যায়। কালকে (আজ) যদি আমরা চেষ্টা করি, যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে ম্যাচে ফিরে আসব।’

ভারতের দুই ব্যাটসম্যান অশ্বিন ও জাদেজা যখন উইকেটে থিতু হয়ে যান, তখন বাংলাদেশের বোলাররা অন্য চিন্তা করলেও পারতেন বলে মনে করেন হাসান, ‘পেসাররা ভালো করছিল, উইকেট পড়ছিল দেখেই হয়তো স্পিনাররা একটু দেরিতে এসেছে। আমার মনে হয়, বোলিংটা একটু ইকোনমিক্যাল হতে পারত, গোছানো হতে পারত।

চেষ্টা করছি, সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানকে চাপে রাখতে। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। কালকে (আজ) দ্রুত অলআউট করতে পারলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ৪০০ রানের আগে অলআউট করতে পারলে ভালো হবে।’

ক্রিকেটটেস্টখেলা

সর্বশেষ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষকের ভেতর থেকে ট্রেজারার নিয়োগের দাবি

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষকের ভেতর থেকে ট্রেজারার নিয়োগের দাবি

সোনাইমুড়ীতে আসামির লাকড়ির ঘরে মিলল এলজি ও কার্তুজ, পলাতক আসামি

সোনাইমুড়ীতে আসামির লাকড়ির ঘরে মিলল এলজি ও কার্তুজ, পলাতক আসামি

অনুমতি নেই, রায়গঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ 'মিনি পেট্রোল পাম্প'

অনুমতি নেই, রায়গঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ 'মিনি পেট্রোল পাম্প'

বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

'প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়া হবে'

'প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়া হবে'

এই বিভাগের আরও খবর

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->