ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

সাঁথিয়ার সাবেক দুই মেয়রসহ ১৯ জনের নামে দুদকের মামলা

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪
মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪

পাবনার সাঁথিয়া পৌরসভার ডেঙ্গু মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রচার ও কভিড করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি বরাদ্দের ৪৩ লক্ষাধিক টাকা নিয়মবহির্ভূতভাবে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পৌরসভার সাবেক দুই মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক (৫৮) ও মাহবুবুল আলম বাচ্চুসহ (৪৮) ১৯ জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাঁথিয়া পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী  জাহাঙ্গীর হোসেন খান (৫৪), শাহীনুজ্জামান (৫৩), হিসাবরক্ষক আব্দুল বারিক (৪৯), কার্য-সহকারী আবু ইছা শফিউল আলম (৪৭), প্রধান সহকারী নুরুজ্জামান (৪৩), এমএলএসএস নুরুল ইসলাম (৪৬), ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হামিদ ব্যাপারী (৬৬), ১ নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী (৫২),  ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ (৬২), ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল হাই (৬৫), ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তোছাদ্দেক হোসেন নাসিম (৪৩), ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আফছার আলী (৬৮), ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দীন (৩৩), ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার শরিফুল ইসলাম (৪৪), ৭,৮,৯  নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. জীবন নাহার (৬০), ১,২,৩  নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোছা. বুলবুলি খাতুন (৫৫) ও ৪,৫,৬  নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. হাসিনা খাতুন (৪৭।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাবনার সাঁথিয়া উপজেলাধীন সাঁথিয়া পৌরসভার অনুকূলে স্থানীয় সরকার বিভাগ হতে ডেঙ্গু মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রচার, কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারি মোকাবিলার লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থবছরে বরাদ্দকৃত ১৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা, ২০২০-২০২১ অর্থবছরে বরাদ্দকৃত ১১ লাখ তিন হাজার ৮৬৭ টাকা, ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দকৃত ১১ লাখ ২৫ হাজার ১৫০ টাকা সবার যোগসাজশে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে আত্মসাত করা হয়েছে। 

এছাড়াও আসামিরা পরস্পর যোগসাজশের মাধ্যমে সাঁথিয়া পৌরসভার কোনো জিপ গাড়ি না থাকা সত্ত্বেও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি ব্যয়ের জন্য বিল উত্তোলন করে মোট ২ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা ও সাঁথিয়া পৌরসভার ড্রেন পরিষ্কারের নামে ভুয়া বিল ভাউচার প্রস্তুত করে ২ লাখ ৭২ হাজার ১৫০ টাকা আত্মসাত করেছেন।

সর্বমোট ৪৩ লাখ ৭ হাজার ৫৩৩  টাকা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে বিল উত্তোলন করে আত্মসাৎ করে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকমতো হয়েছে কিনা অনুসন্ধান করা হয়।

করোনা ভাইরাস মোকাবিলার টাকা মানুষের জন্য খরচ না করে নিজেরা ভুয়া ভাউচার করে আত্মসাৎ করেছেন আসামিরা। অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।

পাবনামামলা

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

সিংড়া শহর রক্ষা বাঁধে ধস

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->