ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
শিক্ষা

ইবির খালেদা জিয়া হলে শর্ট সার্কিট, বিকল্প আবাসন ব্যবস্থার দাবি

ইবি সংবাদদাতা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২
ইবি সংবাদদাতা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের পুরোনো ব্লকে ফের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট ঘিরে বিচ্ছিন্নভাবে আগুনের স্ফুলিঙ্গ, রাতে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ঘুটঘুটে অন্ধকার নেমে আসা যেনো এখন এই হলের নিয়মিত ঘটনা।

ফলে রীতিমতো আতঙ্কে সময় পার করছেন হলের আবাসিক ছাত্রীরা। তাই এখন শিক্ষার্থীদের হলে অবস্থান করাটাও বিপদজনক মনে করছেনে অনেকেই।

সর্বশেষ গতকাল (৪ সেপ্টেম্বর) রাত ১১ টায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে। ফলে অন্ধকার হয়ে পড়ে হলটি। এসময় আতঙ্কিত হয়ে জ্ঞান হারায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২-২৩ বর্ষের শিক্ষার্থী রুনা লায়লা। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এবিষয়ে কর্মরত ডাক্তার মোঃ রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরেই হলে এমন শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটছে। আতঙ্কিত হয়ে প্যানিক অ্যাটাক হয়েছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার তাকে হলে পাঠিয়েছি। এখানে ভয়ের কিছু নেই।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের হলে প্রায়দিনই শর্টসার্কিট হচ্ছে। এর আগে ঈদের ছুটির পর আগুন লাগলো তারপরেও প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। প্রতিদিন প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে তারপরেও তাদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। হলে এতগুলো মেয়ে থাকে যদি কারো কিছু হয়ে যায় তাহলে এর দায়ভার কে নিবে?

হলে অবস্থান করা শিক্ষার্থীদের দাবি, যতদিন পর্যন্ত এই ইলেক্ট্রিসিটির সমাধান না হবে ততদিন তাদের জন্য ডরমিটরিতে যেনো থাকার ব্যবস্থা করে দেয়া হয়। তারা তাদের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রশাসনের নিকট।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম শরীফ উদ্দীন বলেন, খালেদা জিয়া হলে আমাদের সার্বক্ষণিক ইলেক্ট্রিশিয়ান নিয়োজিত ছিলো। গতকাল মেয়েরা হঠাৎ হট্টগোল করলে ইলেক্ট্রিশিয়ান পুরো ৫ তলা বিল্ডিং খোঁজাখুঁজি করে কোথাও কোনো সমস্যা বের করতে পারেনি। আতঙ্কিত হয়ে মেয়েরাই সার্কিট ব্রেকার অফ করে দিয়েছিলো।

তিনি আরও বলেন, এইটা অনেক পুরোনো একটি হল। এখানে যে সমস্যা হচ্ছে তার সমাধানের জন্য নতুন করে পুরো বিল্ডিং আবার ওয়ারিং করতে হবে। তবে এখন সাময়িক সমস্যা সমাধানের জন্য আমাদের সার্বক্ষণিক একজন ইলেক্ট্রিশিয়ান রাখা আছে হলে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, গতকাল রাত্রের ঘটনাটি আমি অবগত। আমাদের একজন ইলেক্ট্রিশিয়ান ওখানে ছিলো এবং হাউজ টিউটর উপস্থিত ছিলো। তবে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। ভয়ের থেকে মেয়েরা অসুস্থ হয়ে গিয়েছিলো।

ওয়্যারিং এর বিষয়ে জানতে চাইলে বলেন, প্রকৌশল অফিস আমাদেরকে হিসাব করে ৪৮ লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছে। এখন আগামী শনিবারের আগে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ আছে।

তবে আমি হাউজ টিউটর, ডিনস কমিটি সহ চীফ ইঞ্জিনিয়ার এবং নিয়োজিত ইলেক্ট্রিশিয়ানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছি। যেকোনো সমস্যা হলে সাথে সাথে যেনো সমাধান করা যায়।

নারী শিক্ষার্থীদেরকে ডরমিটরিতে স্থানান্তর করা যায় কি না? এমন প্রশ্নে তিনি বলেন, ডরমিটরিতে যে কয়টা রুম রয়েছে তাতে হয়তো ৪০-৫০ জন মেয়েকে আমরা জায়গা দিতে পারবো। সেখানকার সকল মেয়েকে এখানে রাখা কষ্টকর হয়ে যাবে। আমরা আলোচনা করছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আগামী কার্যদিবসে আশাকরি সিদ্ধান্ত নিতে পারবো।

ইসলামিশিক্ষাবিশ্ববিদ্যালয়

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

গবেষণায় জোর দেওয়ার প্রত্যয়: গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. খোকন কুমার দত্ত

গবেষণায় জোর দেওয়ার প্রত্যয়: গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. খোকন কুমার দত্ত

এইচএসসিতে ৩৬% শিক্ষার্থীর অনুপস্থিতি ‘খারাপ ইন্ডিকেটর’

এইচএসসিতে ৩৬% শিক্ষার্থীর অনুপস্থিতি ‘খারাপ ইন্ডিকেটর’

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->