ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

আগে আওয়ামী লীগ এখন বিএনপি পুকুর খনন করছে!

রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯

—ছবি মুক্ত প্রভাত

এই তো ক’দিন হলো ক্ষমতার পালাবদল হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আত্মগোপন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের ওপর দিয়ে এতো বড় ঝড়-ঝাপটা গেলেও বহাল তবিয়তে রয়েছে ফসলি জমি বিনিষ্টের কার্মযজ্ঞ।

আগে আওয়ামী লীগের লোকজন পুকুর খনন করলেও এখন বিএনপির নেতাকর্মীরা সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

রাজশাহীতে আওয়ামী লীগের আমলে পুকুর খনন ব্যবসা করে কোটিপতি হয়েছেন বহু নেতা কর্মীরা। আমল পরিবর্তন হলেও পুকুর খনন বদলায়নি। আগে আওয়ামী লীগ নেতা কর্মীরা সব খানে ম্যানেজ করে করেছেন, এখন ছাত্র আন্দোলনের পর প্রশাসন একটু দূরে থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে বিএনপি নেতা কর্মীরা করছেন পুকুর খনন কাজ। 

সোমবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সরগাছি বিলে কয়েকটি নতুন পুকুর। কোনোটির কাজ শেষ, কোনোটির অর্ধেক আবার কোনো কোনোটিতে চলমান রয়েছে, এর মধ্যে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের ব্যবসায়ী সাজেদুর রহমান ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু নামের দুই ব্যক্তি সেখানে দিনের আলোয় চলছে পুকুর খনন ও ভরাট কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। 

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়, সবচেয়ে বেশি পুকুর খনন করা হয়েছে জেলার পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর উপজেলায়। এতে করে ব্যাপকহারে কমেছে কৃষি জমি। এদের কোথাও কোথাও আবার অনেক সাধারণ মানুষের জমি জোর করে দখল নিয়েও পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। 

এসব নিয়ে গ্রামের সাধারণ মানুষরা একাধিকবার মানববন্ধন করলেও কোন সূরাহা হয়নি সে সময়। সেই একই রকম কাজ আবারো শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই সাধারণ মানুষরা বলছেন আগে করত আওয়ামী লীগ এখন করছে বিএনপি। 

সেখানে পুকুর খনন কাজে দায়িত্বে থাকা স্থানীয় মোসাদ্দেক হোসেন সহ কয়েকজন ব্যাক্তি বলেন, এখানে কয়েকটি পুকুর খনন কাজ চলছে। সবাইকে বলেই তা করছি আমরা। একটা সাবেক মেয়র মিন্টু ভাইয়ের। আরেকটা সাজেদুর ভাইয়ের। 

এ বিষয়ে জানতে পুকুর খননকারী সাজেদুর রহমান কে একাধিক ফোন দেয়ার পরও ফোন ধরে নাই। এ বিষয়ে পুকুর খননকারী সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু বলেন, জি পুকুর খননের কাজ একটা হচ্ছে সেটার দায়িত্ব কামাল কে দেওয়া আছে। আর হয়তো ৩-৪ দিন কাজ হবে। 

জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, আইন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে অভিযান দেওয়া সম্ভব না। কিছুদিন পর থেকে আমাদের অভিযান চলবে। 

আর কোথায় কে করছে সেটা বলেন দেখি তাদের কি আইন গত ব্যবস্থা নেওয়া যায়। সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তিনি বলেন, সে যেই হোক আওয়ামিলীগ আর বিএনপি আইন সবার জন্য সমান। যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

রাজশাহীখননপুকুর

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->