ই-পেপার |
রবিবার, ৯ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

শেখ হাসিনাকে ফেরত পাঠানো কল্পনাপ্রসূত: নয়াদিল্লি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগষ্ট ২০২৪, ০৩:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগষ্ট ২০২৪, ০৩:১৮

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কী জবাব দেবে, এমন প্রশ্ন করা করা হয়েছিল।

শুক্রবার (৩০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমাননির্ভর। আর অনুমাননির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই।

এ সময় রণধীর জয়সওয়াল বলেন, গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানেই আছেন।

এরপর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকার শপথ নেয় এবং সম্প্রতি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে।

তবে শেখ হাসিনা আইনগতভাবেই ৪৫ দিন ভারতে থাকতে পারবেন এবং এর ভিত্তিতেই ভারতে রয়েছেন। ইতোমধ্যে তিন সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি।

বাংলাদেশে ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, পরিস্থিতি স্থিতিশীল হলেই বাংলাদেশিদের সব শ্রেণির ভিসা দেওয়ার কাজ আবার শুরু হবে।

ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে।

অস্থিরতা শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশিদের শুধুমাত্র মেডিকেল ভিসার মতো জরুরি ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য ক্যাটাগরিতে ভিসা দেওয়া আবার শুরু হবে।

সর্বশেষ

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: আরাফাত সুইটসকে জরিমানা

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময়

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

বিরল সীমান্তে ১ জন আটক, ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

বিরলে ‘উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন’ বিষয়ক মতবিনিময়

এই বিভাগের আরও খবর

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

তিন ধাপ এগোল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

তিন ধাপ এগোল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->