ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
শিক্ষা

ইবি শিক্ষক সমিতির কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি সংবাদদাতা
প্রকাশ: ২১ আগষ্ট ২০২৪, ১১:১৭
ইবি সংবাদদাতা
প্রকাশ: ২১ আগষ্ট ২০২৪, ১১:১৭

—ছবি মুক্ত প্রভাত

আওয়ামী ফ্যাসিবাদের ষড়যন্ত্র নস্যাৎ এবং অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চালুর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন সহ সমিতির বেশ কয়েকজন শিক্ষক অনুষদ ভবনের নিচে অবস্থিত কার্যালয়ে একটি আনঅফিসিয়াল মিটিংয়ে একত্রিত হলে খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়।

তাদের পদত্যাগ দাবি এবং আওয়ামী ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে তারা। 

এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান; দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; বাঁশের লাঠি তৈরি কর, দালালদের বিদায় কর; একশন একশন, ডাইরেক্ট একশান; ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; দালালের চামড়া, তুলে নেব আমরা; ধর ধর দালাল ধর, ধইরা ধইরা সাইজ কর ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চালুর ক্ষমতা শিক্ষক সমিতির নেই। ক্লাস পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ডিনস কমিটি। ডিনস কমিটি থাকতে তারা কেনো আজকে এখানে এসেছে? অবশ্যই তাদের কোন অসৎ উদ্দেশ্য আছে।

তারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে আবারো ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। তাদের এই উদ্দেশ্য আমরা কখনোই সফল হতে দেব না।

ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের উপরেও শিক্ষকদের এখন কিছুটা ভরসা রাখা উচিত। আমরা চাচ্ছি আগামী সপ্তাহের প্রথম দুই তিন দিনের মধ্যে যেন বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা চালু হয়।

কারণ এই বিশ্ববিদ্যালযয়ে সেশন জটের দীর্ঘ ইতিহাস আছে। যেহেতু ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নেই, এখন দায়িত্ব গুলো ডিনদের উপরেই বর্তায়। আমি মনে করি, ডিনেরা যদি স্ব স্ব অনুষদে ক্লাস চালু করে, তাহলে আইনি কোন বাধা নেই। 

আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, এককভাবে ডিনদের কোন ক্ষমতা নেই তবে ডিনস কমিটির সিদ্ধান্তেরএকটি ক্ষমতা আছে। শিক্ষার্থীরা বলেছে যে প্রশাসন না থাকলে ডিনদের উপরে দায়িত্ব বর্তায়, এটা ঠিক।

তারা ক্লাস চালু করবে কি করবে না, সেটা ডিনস কমিটির সিদ্ধান্তের উপর নির্ভরশীল। শিক্ষক সমিতি এই ব্যাপারে দাবী জানাতে পারে কিন্তু সিদ্ধান্ত দিতে পারেনা। 

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান শিক্ষার্থীদের বলেন, আমরা মনে করি তোমাদের প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধিরা একসাথে বসে সংকট সমাধান সম্ভব। তোমরা গাইডলাইন দেও, আমরা সেভাবে আগাই।

আমরা মূলত এখানে শিক্ষকতা করতে আসছি, প্রশাসনিক দায়িত্ব গুলো আমাদের অপশনাল। তোমরা যদি মনে কর আমাদের থাকা দরকার আমরা থাকবো, নতুবা আজকেই পদত্যাগ করে চলে যাব। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা প্রতিটি বিষয় ইতিবাচক ভাবেই ভাবছি। শিক্ষার্থীরা যদি মনে করে আমাদের সাথে মিটিং করবে আমরা রাজি, যদি বলে আমাদের সবার পদত্যাগ করতে হবে আমরা তাতেও রাজি।

শিক্ষার্থীদের মঙ্গলের জন্য যা প্রয়োজন আমরা করব। শিক্ষার্থীদের অনিরাপদ রেখে আমাদের পদত্যাগ করা অনুচিত ভেবে আমরা এখনো রয়েছি৷ প্রশাসন আসলে আমরাও পদত্যাগ করে চলে যাব।

সর্বশেষ

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

এই বিভাগের আরও খবর

গবেষণায় জোর দেওয়ার প্রত্যয়: গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. খোকন কুমার দত্ত

গবেষণায় জোর দেওয়ার প্রত্যয়: গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. খোকন কুমার দত্ত

এইচএসসিতে ৩৬% শিক্ষার্থীর অনুপস্থিতি ‘খারাপ ইন্ডিকেটর’

এইচএসসিতে ৩৬% শিক্ষার্থীর অনুপস্থিতি ‘খারাপ ইন্ডিকেটর’

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->