শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, নিয়োগ বানিজ্য বন্ধে উল্লাপাড়ায় শিক্ষক সমাবেশ
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সৃষ্ট দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য বন্ধের লক্ষ্যে সোমবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী
সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এম আকবর আলী এ সভা আহবান করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে আকবর আলী উল্লাপাড়ার স্কুল, কলেজ ওমাদ্রাসার বর্তমান পরিস্থিতির পরিবর্তন এনে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাদান এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের স্বতন্ত্র বজায় রেখে রাজনৈতিক দলের প্রভাব মুক্ত ও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নিতে সবাইকে আহবান জানান।
তিনি শিক্ষক কর্মচারী নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধাভিত্তিক পরীক্ষা গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন। এ ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেন এই শিক্ষানুরাগী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আব্দুর রহমান, বরকত আলী, শাহদত হোসেন প্রমুখ। সমাবেশে উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।