ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

‘কাজ করতে পারলে করব, অপারগ হলে চলে যাব’

প্রকাশ: ১৭ আগষ্ট ২০২৪, ০৬:১১
প্রকাশ: ১৭ আগষ্ট ২০২৪, ০৬:১১

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে অন্তর্র্বতী সরকারে রদবদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এতে মন খারাপের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি।’

‘এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব।’ নতুন মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেছেন।

অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে এসেছেন শপথ নেওয়া নতুন উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাখাওয়াত হোসেন।

ওইদিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানো পরামর্শ দেন তিনি।

দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর আওয়ামী লীগ।

একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বায়ান্ন, ঊনসত্তরের গণআন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন।

নির্বাচন হলে অংশ নিন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।’

সেইসঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেছিলেন, 'আপনি ভালো থাকেন, আবার আসেন।

আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না, এতে লাভ হবে না। বরং লোকজন আরও ক্ষেপে উঠবে।'

ওইদিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

এক বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকের উপদেষ্টাদের কেউ-কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন।

আমি মনে করিয়ে দিতে চাই, ছাত-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য যারা দিতে চায়, আমরা ছাত্র-জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে দ্বিধা করবো না।’

ওইদিন রাতে এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্র্বতী সরকারে যোগ দিতে আরও চারজন উপদেষ্টা শুক্রবার (১৬ অগাস্ট) শপথ নিয়েছেন।

নতুন উপদেষ্টারা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিদ্যুৎ সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টনের কথা জানানো হয়। এতে নতুন উপদেষ্টা মধ্যে

  1. ওয়াহিদ উদ্দিন মাহমুদ- পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়
  2. আলী ইমাম মজুমদার- প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত
  3. মোঃ ফাউজুল কবির খান- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়
  4. লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী- স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়
     
ভয়েস অব আমেরিকা

বাংলাদেশ

সর্বশেষ

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

এই বিভাগের আরও খবর

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

দুপুরের মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দীন নোমান, নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি আইরিন খান

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দীন নোমান, নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি আইরিন খান

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->