ধুনটে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল
ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গণহত্যার সাথে জড়িত খুনি দোসরদের বিচারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কলা পট্টি এলাকায় এসে আলোচনা সভার মাধ্যমে হয়। এরপর নেতাকর্মী দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির নেতা আব্দুল খালেক মন্ডল, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহম্মেদ পাশা, সহসভাপতি আনিছুর রহমান বাদশাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন,
পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাহিদ মাহমুদ সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম, যুগ্ম আহ্বায়ক ইয়াকুল আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, উপজেলা
মৎস্যজীবি দলের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান, সাধারণ সম্পাদক আব্দুল আলী ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, রকিবুল হাসান রকি, জিয়াউর রহমান জিয়া ও জুয়েল হোসেন প্রমুখ।