ই-পেপার |
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

দ্বন্দ্ব মিটিয়ে বিএনপির সাথে কাজ করতে চায় আওয়ামী লীগ: জয়

মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১০ আগষ্ট ২০২৪, ০৬:০৯
মুক্ত প্রভাত ডেস্ক
প্রকাশ: ১০ আগষ্ট ২০২৪, ০৬:০৯

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়।

খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধপরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন, সেটির প্রশংসা করছেন তিনি।

জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি।

আমরা অতীত ভুলে যাই। আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক।

গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই।

আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

জয় বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি। আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি।

তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে। আর আমরা সবসময়ই আপস করার উপায়ও খুঁজে বের করতে পারি।

চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। বলেন, আগামী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে।

আমি আশাবাদী, ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তা না হলেও আমরা বিরোধী দলে থাকব। যেটাই হোক, তাতেই আমরা সন্তুষ্ট।

শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন, মা (শেখ হাসিনা) তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনই।

এখন দল যদি আমাকে (প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে) চায়, অবশ্যই আমি সেটি বিবেচনায় রাখব।

জয় বলেন, রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না। আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না।

আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না।

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->