ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন বা গ্রেপ্তার করেনি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১০:৫৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১০:৫৫

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেছেন, ‘যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উসকানি দেওয়া হচ্ছে।’

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বলেন, সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ইতিহাসের ন্যক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। জনগণের শান্তি, শৃঙ্খলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে।’

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ হয়নি বলে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস-সহিংসতা ও নাশকতায় নিহত ব্যক্তিদের সংখ্যা গণমাধ্যমের নিকট প্রকাশ করেছেন।

তদন্তপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ও বিএনপি-জামায়াত যেকোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব সন্ত্রাসী ঘটনার মদদদাতা, অর্থের জোগানদাতাদের চিহ্নিত করেছে এবং তাঁদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং এ দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের নেতা–কর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাঁদের জীবনের বিনিময়ে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারা রক্ষা করতে বদ্ধপরিকর।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং সরকার তাঁদের সব দাবি পূরণ করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন।

সরকারের পদত্যাগের দাবি শুধু সরকারবিরোধী বা দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার পরিবর্তন কেবল জনরায়ের মাধ্যমেই সম্ভব। শেখ হাসিনার সরকার জনগণের রায় নিয়ে সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করছেন।

সব উসকানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম ধারণ করেছে এবং জনগণকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এই বিভাগের আরও খবর

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

দুপুরের মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দীন নোমান, নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি আইরিন খান

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দীন নোমান, নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি আইরিন খান

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->