পাল্টা সংবাদ সম্মেলন
বগুড়ার ধুনট পৌরসভার জনবান্ধব মেয়র এ,জি,এম বাদশাহ ও তার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র বাবুল আকতার লিখিত বক্তব্যে এ প্রতিবাদ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৭ জুলাই বগুড়ার ধুনট উপজেলা সদরে মুজিব চত্বর এলাকায় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যা ২৮ জুলাই বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে ধুনট পৌরসভার জনবান্ধব মেয়র এ,জি,এম বাদশাহ সহ তার ছেলে সাব্বির হোসেন ও ভাতিজা আবু রায়হানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হয়েছে।
এ,জি,এম বাদশাহ বীরমুক্তিযোদ্ধা মৃত এ,কে,এম আজিজার রহমানের সন্তান এবং তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া বিপুল ভোটে ১ বার ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৩ বার মেয়র নির্বাচিত হয়েছেন।
অথচ এ,জি,এম বাদশাহ ও তার ছেলে এবং ভাতিজার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের সাথে হাত মিলিয়ে সরকার পতন সহ সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডের মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে ভিত্তিহীন বক্তব্য উপস্থাপন করেছে। যা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। সরকার পতন কিংবা সরকার বিরোধী কোন কর্মকান্ডের সাথে এজিএম বাদশাহ ও তার পরিবারের কেউ জড়িত না।
মুলত জনবান্ধব মেয়র এ,জি,এম বাদশাহ’র জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আওয়ামী পরিবারটির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আওয়ামী পরিবারটিকে সামাজিকভাবে হেয় এবং মান সম্মান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনের বরাত দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এছাড়া একজন সফল জনপ্রতিনিধিকে নিয়ে ভবিষ্যতে এ ধরণের অপপ্রচার না করার জন্য অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে ধুনট পৌরসভার কাউন্সিলর রনজু মল্লিক, পৌর কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ, যুবলীগ নেতা গোলাম মুহিত চান, মিঠু মল্লিক, আব্দুস সাত্তার, সাবেক ছাত্রলীগ নেতা নাননু মিয়া ও ফারাইজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।