-ছবি সংগৃহিত
প্যারিস অলিম্পিকের পর্দা উঠেছে। শুরুতেই বাজিমাত করেছে চীন। প্যারিস অলিম্পিকের প্রথম সোনা নিজেদের করে নেয় দেশটি।
শনিবার (২৭ জুলাই) শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে প্রথম সোনা জিতে চীন। শুটিংয়ের পর মেয়েদের সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ডাইভিংয়ে সোনা জিতেছে তারা।
প্যারিস অলিম্পিকে নিষ্পত্তি হওয়া প্রথম দুটি সোনার পদকই গেলো চীনের ঘরে। সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ডাইভিংয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৩৭.৬৮ স্কোর গড়ে সোনা জেতেন চীনের ইয়ানি চ্যাং-ইওয়েন চেন জুটি।
৩১৪ দশমিক ৬৪ স্কোর করে যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও ক্যাসিডি কুক জুটি পেয়েছেন রুপা। ৩০২ দশমিক ২৮ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে ব্রিটেন।
এর আগে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়ে প্যারিস অলিম্পিকের প্রথম সোনা জেতে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। চীনের কাছে হেরে রূপা জিতেছে দক্ষিণ কোরিয়া।