ই-পেপার |
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
জাতীয়

২৬৫৭ নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১১:২৩

পুলিশ সারাদেশে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত বা নাশকতাকারী সন্দেহে গত চারদিনে অন্তত ২ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১০০ জনকে।

এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় সহিংসতার ঘটনায় অন্তত ১৩৩টি মামলা হয়েছে।

এর মধ্যে ২৯টির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও অগ্নিসংযোগের অভিযোগে ১৭টি থানায় দায়ের করা মামলায় ৪৯৯ জনের নাম ও অজ্ঞাতনামা ৭৪ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে।

২৪টি মামলায় অভিযুক্তদের সংখ্যা উল্লেখ না করে শুধুমাত্র ‘অনেক অজ্ঞাত আসামি’ বলা হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এক হাজার ১০০ জনের মধ্যে ৫০৫ জনই ঢাকায় ছিলেন।

এ ছাড়া, চট্টগ্রামে ১০২, বরিশালে ৩৪, দিনাজপুরে ১২, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৫৫, কিশোরগঞ্জে ১২, নরসিংদীতে ৩১, খুলনায় ১৮, মানিকগঞ্জে নয়, সাভারে ১০০, রাজশাহীতে ৭২, নারায়ণগঞ্জে ৮০ এবং গাজীপুরে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার জানান, গতকাল রাজধানীর বেইলি রোড ও বসুন্ধরা এলাকা থেকে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি দাবি করেন, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাদ ও কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলামকেও গতকাল রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের কার্যালয়ে অভিযান চালালেও তাকে সেখানে পাওয়া যায়নি।

ঢাকাসহ অন্যান্য জেলায় সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পুলিশের ২৮১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং থানা ও ফাঁড়িসহ ২৩৫টি পুলিশ স্থাপনায়  ভাঙচুর করা হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল ঢাকায় গ্রেপ্তার ৫০৫ জনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাদের প্রায় সবাইকে জেলহাজতে পাঠানো হয়।

কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সোমবার পর্যন্ত তিন দিনে ৭৯৯ জনকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ গতকাল বলেছেন, ডিবি এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১৫০ নেতাকে গ্রেপ্তার করেছে।

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির বিভিন্ন শাখা এবং জামায়াত-শিবিরের একাংশের নেতাকর্মীরা বিটিভি ভবন, সেতু ভবন, ডেটা সেন্টার, মেট্রোরেল, পুলিশ ট্রাফিক বক্স এবং থানায় অগ্নিসংযোগ চালিয়েছে।

হারুন জানান, গতকাল বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে অন্য নেতাদের কাছে তার বার্তা পৌঁছে দিতেন।

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে বিরোধী জোটের যাত্রায় পুলিশের বাধা

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শহীদ পরিবার ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

শারীরিক অসামর্থ্য দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->