ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
শিক্ষা

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০২:৪৮
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০২:৪৮

সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব ম্যুরালে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া। আমার ভাইয়ের বুকে বুলেট কেনো? প্রশাসন জবাব চাই। বোনের উপর আঘাত কেনো? প্রশাসন জবাব চাই। কুবিতে গুলি কেনো? প্রশাসন জবাব চাই। দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক।

জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পরবর্তীতে আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন প্রতিবাদ মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রসমাজের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। 

শিক্ষার্থীরা তখন বলেন, আজকে ছুটির দিন বলেই আমরা মহাসড়ক অবরোধ করছি না। সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে আজকে আমরা আমাদের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। যদি সরকার দাবি না মেনে নেয় তাহলে রবিবার সকাল থেকে সারাদেশের ছাত্রসমাজ একসাথে জবাব দিবে। আজকে আমরা শোডাউন দিয়েছি শুধু।

আরও বলেন, সরকার তার প্রশাসন দিয়ে কেনো আমার ভাইয়ের উপর গুলি চালাবে? আমাদের একজন শিক্ষার্থীর উপর আঘাত করা হলে তার দাঁতভাঙা জবাব দিবে ছাত্রসমাজ। সরকারের কাছে অনুরোধ থাকবে যেনো খুব দ্রুত এই বৈষম্যের সমাধান করে এবং যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসে।

শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কাজ রাস্তায় নেমে আন্দোলন করা না। কিন্তু যখন আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হবে তখন ছাত্রসমাজ বসে থাকবে না। তার উপযুক্ত জবাব দিয়ে আমরা আমাদের দাবি আদায় করবোই।

তারা দাবি করেন, আমাদের দাবি সরকারের কাছে। আমাদের দাবি যত তাড়াতাড়ি সরকার মেনে নিবে তত তাড়াতাড়ি ক্লাসে ফিরে যাবো। আমরা ক্লাস-পরীক্ষার জন্যই বিশ্ববিদ্যালয়ে এসেছি। সরকারের কাছে আমাদের অনুরোধ সরকার যেন দ্রুত দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফেরত পাঠায়।

উল্লেখ্য, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় তিনজন সাংবাদিক সহ প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ বাহিনী। তারই প্রতিবাদ হিসেবে আজকে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এই বিভাগের আরও খবর

গবেষণায় জোর দেওয়ার প্রত্যয়: গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. খোকন কুমার দত্ত

গবেষণায় জোর দেওয়ার প্রত্যয়: গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. খোকন কুমার দত্ত

এইচএসসিতে ৩৬% শিক্ষার্থীর অনুপস্থিতি ‘খারাপ ইন্ডিকেটর’

এইচএসসিতে ৩৬% শিক্ষার্থীর অনুপস্থিতি ‘খারাপ ইন্ডিকেটর’

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->