ই-পেপার |
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ |
muktoprovat
3
উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
বিশ্ব

বাংলাদেশিদের কিডনি পাচার করতেন নারী চিকিৎসক, গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৬:০১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৬:০১

ভারতের নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

৫০ বছর বয়সী ও চিকিৎসকের নাম ডা. বিজয়া কুমার।

প্রাথমিক অভিযোগে জানা গেছে, ওই নারী চিকিৎসক রাজধানীর সংলগ্ন নয়ডা শহরে ‘যথার্থ’ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরিয়েছেন।

কিডনি পাচারকারী দলের সদস্য হিসেবে এসব অপারেশন করেছেন তিনি। যাদের কিডনি তিনি সরিয়েছেন, তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। ২০২১ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময়ের মধ্যে হয়েছে এসব অপারেশন।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত। সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন।

দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয়। ডা. বিজয়া কুমারি যে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, সেই চক্রের অধিকাংশই বাংলাদেশি।

গত মাসে নয়াদিল্লি থেকে এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের সবাই বাংলাদেশের নাগরিক। 

বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

তবে, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় কাউকে কিডনি বা অন্য কোনো প্রত্যঙ্গ প্রদান করতে চান, তাহলে তা বৈধ। এক্ষেত্রে দাতা ও গ্রহীতার নাম-পরিচয় ও অন্যান্য তথ্য কর্তৃপক্ষকে জমা দিতে হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, চক্রটি কেবল বাংলাদেশ থেকে আসা ভিকটিমদের কিডনি অপারেশন করত এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসব অপারেশন সংক্রান্ত বিভিন্ন ভুয়া নথি প্রদান করত। সেসব নথিও জব্দ করেছে পুলিশ।

ডা. বিজয়া কুমারি নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং কিডনি প্রতিস্থাপন বিষয়ক সার্জন। প্রায় ১৫ বছর আগে জুনিয়র ডাক্তার হিসেবে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলোতে যোগ দেন তিনি।

অ্যাপোলোর পাশাপাশি নয়ডার ‘যথার্থ’ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জনও ছিলেন ডা. বিজয়া কুমারি।

ওই হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিটেন্ডেন্ট সুনীল বালিয়ান জানিয়েছেন, যেসব ব্যক্তির কিডনি তিনি অপসারণ করেছেন, তাদের কেউই ওই হাসপাতালের রোগী ছিলেন না।

ভিজিটিং কনসালটেন্ট হিসেবে তিনি রোগী ভর্তির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করতে পারতেন। যে ১৫-১৬ জন বাংলাদেশির কিডনি তিনি অপারেশন করেছেন, তাদের সবাইকে তার সুপারিশের ভিত্তিতেই ভর্তি করা হয়েছিল।

ডা. বিজয়া কুমারি ব্যতীত ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের আর কোনো চিকিৎসকের বিরুদ্ধে কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

উল্লাপাড়ায় নিয়ম বর্হিভূতভাবে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

সাজা শুনে এজলাসে চিৎকার দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি নির্দোষ, হুকুম পালন করেছি মাত্র’

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

আবু সাঈদের শরীরে গুলির অস্তিত্ব মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

ভারত থেকে আসছে ২০০ কোচ, খুলবে দক্ষিণাঞ্চলের নতুন রেল রুট

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

এই বিভাগের আরও খবর

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ প্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামাবাদ বৈঠকের আগে ইরানের ১০ দফা: মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি

ইসলামাবাদ বৈঠকের আগে ইরানের ১০ দফা: মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ইসরায়েলের হামলা

‘বিধ্বংসী’ প্রতিশোধের হুমকি ইরানের

‘বিধ্বংসী’ প্রতিশোধের হুমকি ইরানের

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->