ই-পেপার |
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ |
muktoprovat
3
লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
খেলা
ই্উরো

মুখ খুলবেন না কেইন-বেলিংহাম

১-১ সমতার ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর পাঁচ শটের তিনটিই মিস করে বসেন মার্কাস রাশফোর্ড, জ্যাডন সানচো ও বুকায়ো সাকারা। ২০২০ ইউরোর ফাইনালে ইতালির কাছে ইংল্যান্ড হেরেছিল। সেই ইংল্যান্ডই এবারের ইউরোয় কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ছিল প্রায় নিখুঁত!
খেলা প্রতিবেদক
প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ০২:১৯
খেলা প্রতিবেদক
প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ০২:১৯

জুড বেলিংহাম ও হ্যারি কেইন। —ছবি রয়টার্স

১-১ সমতার ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর পাঁচ শটের তিনটিই মিস করে বসেন মার্কাস রাশফোর্ড, জ্যাডন সানচো ও বুকায়ো সাকারা। ২০২০ ইউরোর ফাইনালে ইতালির কাছে ইংল্যান্ড হেরেছিল।

সেই ইংল্যান্ডই এবারের ইউরোয় কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ছিল প্রায় নিখুঁত!

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে পাঁচ শটের সব কটিই জালে জড়ান ইংল্যান্ডের খেলোয়াড়েরা। সব শটই ছিল সুইস গোলকিপারের নাগালের বাইরে। আবার ইংল্যান্ডের গোলপোস্টে জর্ডান পিকফোর্ডও ছিলেন দুর্দান্ত। সেভ করেন একটি শট।

শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। এমন একটি জয়ের পর পেনাল্টি শট নিয়ে কোনো কথা বলেননি ইংল্যান্ড দলের কেউ। কারণ, গ্যারেথ সাউথগেটের নিষেধাজ্ঞা। পেনাল্টি শট নিয়ে হ্যারি কেইন-জুড বেলিংহামদের কথা বলা নিষিদ্ধ করেছেন ইংল্যান্ড কোচ।

যুক্তরাজ্যের দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়, এবারের ইউরোয় পেনাল্টি শুটআউট কোনো কথা বলছেন না ইংল্যান্ডের খেলোয়াড় বা কোচিং স্টাফের কেউ।

টুর্নামেন্টের বিভিন্ন সময়ে পিকফোর্ড, মার্ক গিয়েহি ও এজরি কনসাদের পেনাল্টি নিয়ে কথা বলা আটকে দেওয়া হয়েছে। জানা গেছে, ইংল্যান্ড কোচ দলের সদস্যদের পেনাল্টি কৌশল নিয়ে কথা বলতে নিষেধ করেছেন।

সম্প্রতি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) এক সাবেক সদস্য দলটি স্পট-কিকের পুরোনো ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে কী কৌশল গ্রহণ করা হয়েছে, সে সব এক সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছেন। এ নিয়ে এফএ এবং সাউথগেট বিরক্ত।

এফএ’র সাবেক ‘গেম ইনসাইট’ প্রধান ক্রিস মার্কহাম নরওয়েজিয়ান অধ্যাপক গিয়ে জর্ডেটের একটি বইয়ের জন্য সাক্ষাৎকারে ইংল্যান্ড দলের পেনাল্টি-সম্পর্কিত মনস্তাত্ত্বিক ও কৌশল নিয়ে বিস্তারিত কথা বলেন। জানান, ২০১৭ সাল থেকে সাউথগেট কীভাবে ইংল্যান্ড দলের পেনাল্টি শুটআউট নিয়ে কাজ শুরু করেছিলেন।

সাউথগেট ২০১৬ সালে কোচের দায়িত্ব নেওয়ার আগে ১৯৯০, ১৯৯৬, ১৯৯৮, ২০০৪, ২০০৬ ও ২০১২ সালে বড় টুর্নামেন্টগুলোতে শুটআউটে হেরেছিল ইংল্যান্ড। এর মধ্যে ১৯৯৬ ইউরোর সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সাউথগেট নিজেও পেনাল্টি মিস করেছিলেন।

ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর সাউথগেট তাই বিশেষভাবেই পেনাল্টি শুটআউট নিয়ে কাজ শুরু করেন। ২০২০ ইউরোয় ব্যর্থতার পর যা আরও বেড়েছে। পেনাল্টিতে ভালো করতে মনোবিদ, অ্যানালিস্টও যুক্ত করেছেন দলের সঙ্গে। বাড়তি হিসেবে যোগ হয়েছে পেনাল্টি কৌশল বা অনুশীলন নিয়ে কোথাও কথা বলায় নিষেধাজ্ঞা।

সাউথগেট নিজেও ইংল্যান্ডের পেনাল্টি নিয়ে কথা বলেন না। শেষ ষোলোয় স্লোভাকিয়া ম্যাচের আগে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘অন্যরা বছরের পর বছর ধরে যা করেছে, তাই করছি। আমরা আমাদের প্রস্তুত রাখব এবং যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করার চেষ্টা করব।’

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টাইব্রেকার শট নেন কোল পালমার, বেলিংহাম, সাকা, ইভান টনি ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। প্রত্যেকের শটই ছিল জোরালো এবং লক্ষ্যভেদী।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এফএর গবেষণায় দেখা গেছে ইংল্যান্ডের খেলোয়াড়েরা আগে তাড়াহুড়া করে পেনাল্টি নিতেন। কিক নেওয়ার আগে কোথায় দাঁড়াতে হবে এবং কোথায় লক্ষ্যভেদ করতে হবে—এ সব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

ইউরোকাপফুটবল

সর্বশেষ

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

লক্ষ্মীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের সোয়া কোটি টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে জবানবন্দি

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

এতিম সুমাইয়ার বিয়ে হলো মহা ধুমধামে

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষক গ্রেপ্তার

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

ফ্লাইট জটিলতায় কুয়েতে যায়নি উপহারের ২০ টন মাছ, নিলামে তুলছে টিসিবি

এই বিভাগের আরও খবর

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত করেছে: ইরান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

হারের পর স্প্যানিশ ফুটবলারকে পিটিয়ে আলোচনায় লিয়ান্দ্রো পারেদেস!

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিল স্পেন

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->